শিরোনাম :
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

মোঃ আবুল হাসেম মিয়াজী

কুমিল্লায় পৃথক অভিযানে প্রায় ৮৭ লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী ও মাদকদ্রব্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ বিষয়টি জানান ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

 

তিনি বলেন, “কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২৪ ডিসেম্বর ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।”

এর অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্স দলটি সন্ধ্যা ৬টায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

রাতেই কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।

 

একই দিনে চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৫ লাখ ৮ হাজার টাকা। পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com