শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইরা তালুকদারের ‘তুমি ফিরে এসো’

ইরা তালুকদারের ‘তুমি ফিরে এসো’

বিনোদন ডেস্ক :-
বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় চিত্রনায়িকা ইরা তালুকদার নিয়মিত কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করছেন শোবিজ অঙ্গনে। অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও সমানভাবে দর্শকের নজর কাড়ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘তুমি ফিরে এসো’।

রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন আসিফ। সংগীত আয়োজন করেছেন এ আর এন্ড রয়, আর কণ্ঠে গানটি গেয়েছেন সুফিয়ান পরশ। মিউজিক ভিডিওতে ইরা তালুকদারের বিপরীতে মডেল হিসেবেও দেখা গেছে সুফিয়ান পরশকেই। প্রেম, প্রতিশ্রুতি আর অপেক্ষার আবেশে নির্মিত গল্পভিত্তিক ভিডিওটি ইতোমধ্যেই দর্শকের আগ্রহ তৈরি করেছে।

গানটি নিয়ে ইরা তালুকদার বলেন, ‘তুমি ফিরে এসো’ একটি অসাধারণ রোমান্টিক গান। গল্পভিত্তিক এই ভিডিওতে প্রেম ও অপেক্ষার অনুভূতি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুফিয়ান পরশের কণ্ঠ আর সুর—সব মিলিয়ে কাজটি দারুণ হয়েছে। দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়েই ভিডিওটি নির্মাণ করা হয়েছে।

নির্মাতা সোহেল খান জানান, সুফিয়ান পরশের গাওয়া গানটি যেমন শক্তিশালী, তেমনি ভিডিওতে ইরা ও সুফিয়ানের রসায়নও চোখে পড়ার মতো। বর্তমান সময়ের দর্শকদের রুচি মাথায় রেখেই ভিডিওটি নির্মাণ করেছি। আশা করছি সবাই উপভোগ করবেন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) এস টুন মিউজিক ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ইরা তালুকদারের অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘কন্যা’, ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’ ও ‘ময়নার শেষ কথা’। মুক্তির অপেক্ষায় আছে ‘অন্তরে আছো তুমি’। এছাড়া সেন্সরে যাচ্ছে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। বর্তমানে তিনি সরকারি অনুদানের দুটি সিনেমা ‘দেনা পাওনা’ ও ‘বন্ধু তুই আমার’–এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
চলচ্চিত্রের পাশাপাশি অর্ধশতাধিক নাটক, কয়েকটি বিজ্ঞাপনচিত্র এবং প্রায় ২০টি মিউজিক ভিডিওতে কাজ করে নিজেকে বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইরা তালুকদার

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com