শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২

হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২

নেত্রকোনা জেলা প্রতিনিধি,
ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ছুরি, ৪ হাজার ১০০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ওই দুই যুবক দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে শুরু করে। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে পাশের বগিতে থাকা রেলওয়ে পুলিশ সদস্যরা অন্য যাত্রীদের সহায়তায় ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন।

ভোররাতে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছালে আটককৃতদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের শিকার যাত্রীরা নেত্রকোনার বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আটককৃতদের পরিচয়: আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) এবং মো. মেহেদী হাসান তানভীর (১৮)।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com