শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারী জেলা প্রতিনিধি,

নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা শহরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় জামায়াতের আয়োজিত নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন— টুপামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সভাপতি আউয়াল হোসেন ও সাবেক ছাত্রদল কর্মী সোহেল ইসলামসহ অর্ধশতাধিক সমর্থক।

জামায়াতে যোগদানকারী বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ যাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, বিএনপির নেতারা এখন তাদেরই দলে অন্তর্ভুক্ত করছেন। এতে তাদের ত্যাগ ও নির্যাতনের কোনো মূল্যায়ন হচ্ছে না। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির দৃশ্যমান অবস্থান না থাকায় তারা হতাশ হয়েছেন।

এসব কারণেই তারা ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়ন এবং ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানান।

 

পথসভায় আল ফারুক আব্দুল লতিফ বলেন, একটি রাজনৈতিক দলের দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েই প্রায় ৫০ নেতাকর্মী বিএনপি ছেড়ে আজ জামায়াতে যুক্ত হয়েছেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি। জামায়াতের আদর্শ ও জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আমাদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com