শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন

সিলেট অফিস : সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন। বিএনপির প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে নানা কৌশল অবলম্বরন করছেন ভোটারদের কাছে।
এদিকে এক পথ সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে  (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) মানুষ আবারও প্রমাণ করবেন, এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি।
বর্তমানে ঘরে ঘরে সোনালী ধানের ঢেউ বইছে। মানুষ তারেক রহমানকে সমর্থন করে ধানের শীষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছেন।
বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে (২৯ ও ২৮ জানুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান চৌধুরী আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিত ভাবে করা হবে। যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদী ভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে পারগুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোনয়ন্ননে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মনে রাখবেন- আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। অভূতপূর্ব উন্নয়ন হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়নের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ।
এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাকিল আহমদের বাড়িতে উঠান বৈঠক, ওই ইউনিয়নের রামদা বাজারে গণসংযোগ ও পথসভা এবং ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মকবুল  হোসেন কাশেমী,সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, নিউজার্সি ইস্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহ সভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সহ- স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, যুগ্ম-সম্পাদক মনসুর শিপন, সাংগঠনিক সম্পাদক আল-নবী চৌধুরী শিপন, সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক এনামুল আজিজ মুন্না, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জিম হোসেন, সহ-সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক মামুন আহমদ  মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম আহমদ, সাধারণ সম্পাদক আজাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছন আহমদ, আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা যুবদল নেতা কামাল আহমদ, আমুড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল ওয়াহিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেস ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সিলেট জেলা ছাত্রলদের সাবেক সভাপতি অ্যাড. আবু সাঈদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান নাঈম, সাধারণ সম্পাদক সাহেল আহমদ চৌধুরী, আলীনগর ইউনিয়নের মুরুব্বি আক্তার হোসেন রেজু, শাহজাহান হোসেন চৌধুরী, আজাদ আহমদ, ছানা মিয়া, জুবের আহমদ, নইব আলী, আসাদ মাস্টার, নানু মিয়া, ফয়জুল হক, হাুন মিয়া, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভির আহমদ, সদস্য ইমরান হোসেন, ইমতিয়াজ মাহিন, নয়ন আর রহমান, মাহিন আহমদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com