পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের পূবাইলে গাজীপুর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার বিকেলে পূবাইলের চামুড্ডা এলাকা হইতে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্তে এ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন, মিছিলটি নগরীর চামুড্ডা বাজার এলাকা থেকে শুরু হয়ে চামুড্ডা বি ডি পি স্কুল প্রদক্ষিণ করে আবার চামুড্ডা বাজার এসে শেষ হয়, মিছিল শেষে সংক্ষিপ্ত প্রচারণা সভায় বক্তারা গাজীপুর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের কে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন, এ সময় হাবিবুর রহমান হাবিব সহ আরোও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর পূবাইল থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য বাবুল মিয়া, যুবদল নেতা ফয়সাল, নাজমুল, রাসেল, সাব্বির, শাহীন প্রমুখ।
Leave a Reply