মৌলভীবাজার প্রতিনিধি।।
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ নং- ৯৮৭৩৬/১২) সিলেট বিভাগীয় বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
(৩০ জানুয়ারী ) শুক্রবার মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনভোজন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার সভাপতি সাংবাদিক মো: রুমান আহমদ, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক কাজল আহমদ, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হান্নানসহ সিলেট বিভাগের ৪টি জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারে অবস্থিত ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ড.এড. আবু তাহের, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মো: তাজুদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সুহেল আহমদ রাজু, ভিডিওকলে অংশগ্রহণ করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ইফতেকার হোসেন ও জেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুন আহমদ মুন্না।
Leave a Reply