শিরোনাম :
সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর-৪ এ প্রচারণায় বাধা ও কর্মী মারধরের অভিযোগ: সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ এ প্রচারণায় বাধা ও কর্মী মারধরের অভিযোগ: সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) এলাকায় নির্বাচনী প্রচারণায় নিজ কর্মীদের ওপর বাধা, ভয়ভীতি ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুজাহিদ বেগ।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের আলেপের মোড়ে অবস্থিত নিজ নির্বাচনী ক্যাম্পে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি এ আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে মুজাহিদ বেগ অভিযোগ করে বলেন, তার পক্ষে সাধারণ মানুষ প্রচারণায় নামলেই রাজনৈতিক প্রতিপক্ষরা মামলা ও হামলার হুমকি দিচ্ছে। কর্মীদের এমনভাবে ভয় দেখানো হচ্ছে যেন তারা ঘর থেকে বের হতে না পারে। যেখানে পোস্টার লাগানো হচ্ছে, সেখানে তা ছিঁড়ে ফেলা হচ্ছে এবং লিফলেট বিতরণেও বাধা দেওয়া হচ্ছে।

কারা এই বাধা দিচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা (বিএনপির দিকে ইঙ্গিত করে) নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে এবং তার কর্মীদের ভয়ভীতি দেখিয়ে প্রচারণা থেকে বিরত রাখার চেষ্টা করছে। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

মুজাহিদ বেগ আরও অভিযোগ করেন, শনিবার রাতে চরভদ্রাসন বাজার এলাকায় প্রচারণাকালে তার গাড়িচালককে মারধর করা হয় এবং কর্মীদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়া হয়। তার সামনেই মোটরসাইকেল র‌্যালি দিয়ে কর্মীদের ভয় দেখানো হয়, যাতে তারা আর প্রচারণা না চালায়। পরে পুলিশের সহায়তায় তারা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

এ ঘটনায় সজীব বেগ নামে তার এক কর্মী চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মুজাহিদ বেগ। প্রশাসন বিষয়টি তদন্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন মামলার পলাতক আসামিরা নির্বাচনের সুযোগে এলাকায় ফিরে এসে একটি বড় দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করছে এবং নিরীহ কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত ব্যবস্থা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com