শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

পঞ্চগড়ে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পঞ্চগড়ে একটি পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এই মহড়া পরিচালিত হয়।

 

রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এই মহড়ায় অংশ নেয়। মহড়ায় হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত সেনা মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদানের কৌশল প্রদর্শন করা হয়। বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা যাচাই করা হচ্ছে।

মহড়ার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘হেলিবোর্ন অপারেশন’, যেখানে সেনাসদস্যরা হেলিকপ্টার থেকে নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন। এর পাশাপাশি সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের বিষয়গুলোও নিবিড়ভাবে অনুশীলন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। সংশ্লিষ্টরা আশা করছেন, সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনকালীন জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com