শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়া আমির হামজা নির্বাচিত হলে চাঁদাবাজি-মাদক নির্মূল হবে: চাকসু ভিপি

কুষ্টিয়া আমির হামজা নির্বাচিত হলে চাঁদাবাজি-মাদক নির্মূল হবে: চাকসু ভিপি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি,

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত সমর্থিত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দুর্নীতি এবং কিশোর গ্যাং কালচার চিরতরে নির্মূল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় আমির হামজার নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

 

পথসভায় ইব্রাহিম হোসেন রনি চলমান নির্বাচনকে কেবল একটি সংসদীয় নির্বাচন নয়, বরং একটি ‘গণভোট’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই গণভোটের মাধ্যমে তারা আর কখনো সামনে আসতে পারবে না। গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়, তবে বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদ্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহরে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চাকসু ভিপি। র‍্যালিটি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে মজমপুর সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি আদর্শ আগামীর বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা ছাত্রসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। আজকের কর্মসূচিটি সংগঠনের সেই দীর্ঘ পথচলার অংশ হিসেবেই পালিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com