শিরোনাম :
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী

দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী

দিনাজপুর জেলা প্রতিনিধি,

আমি শাসন করার জন্য আসিনি, এসেছি মানুষের সেবা করার জন্য একথা জানিয়েছেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বোচাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বারবার একটি কথাই বলেছেন পরিবর্তন আনতে হলে আগে নিজেকে বদলাতে হবে। আমরা নিজেরা বদলাতে পারলেই অন্যকে পরিবর্তনের কথা বলতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তবে আমিও আপনাদের সর্বাত্মক পাশে থাকব। আমি এখানে শাসন করতে আসিনি, এসেছি সেবক হিসেবে কাজ করতে। আমার লক্ষ্য হলো জনগণ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং চাকরিজীবীরা যেন স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারেন। এছাড়া প্রতিটি ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, সেই পরিবেশ আমরা গড়ে তুলতে চাই। আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করাও আমাদের সবার দায়িত্ব।’

পিনাক চৌধুরী আরও উল্লেখ করেন যে, এসব লক্ষ্য বাস্তবায়ন করা কেবল ইউএনও, ওসি কিংবা জনপ্রতিনিধিদের একার পক্ষে সম্ভব নয়; এর জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে এই লক্ষ্য অর্জন করা কঠিন হবে না।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তারসহ আরও অনেকে। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি এডিপির অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com