শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন

বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন

লিয়াকত হোসেন বাবুল, বকশীগঞ্জ প্রতিনিধি জামালপুর:
দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অবশেষে সেই সংকট কাটিয়ে উঠতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। এতে করে হাসপাতালে চিকিৎসাসেবা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানা যায়, নতুন যোগদান করা চিকিৎসকদের মধ্যে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু রোগ, অ্যানেসথেশিয়া ও জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক রয়েছেন। ফলে হাসপাতালে বহির্বিভাগ ও জরুরি বিভাগের পাশাপাশি ভর্তি রোগীদের চিকিৎসা সেবাও আগের তুলনায় উন্নত হবে।
হাসপাতালে নতুন চিকিৎসক যোগদানের ফলে সাধারণ রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। বিশেষ করে জরুরি চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং সাধারণ রোগ চিকিৎসায় বড় ধরনের উন্নতি আসবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন,
“বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসক যোগদান করায় সেবার মান অনেকটা বৃদ্ধি পাবে। আমরা আশা করছি রোগীরা এখন আরও দ্রুত ও ভালো চিকিৎসা পাবেন।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক থাকলে উপজেলা পর্যায়ের মানুষকে আর জেলা শহর বা অন্যত্র ছুটতে হবে না। হাসপাতালে চিকিৎসক সংকট কমায় রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে নতুন চিকিৎসকদের যোগদানের খবরে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com