লালমাই প্রতিনিধি
কুমিল্লা লালমাই উপজেলার আত্ম মানবতার সেবায় নিবেদিত মানবিক সংগঠন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসেন-এর উদ্যোগে উপজেলার ৯ টি ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার ২২ ফেব্রুয়ারি,২০২৬ খ্রিঃ উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাজী ফরহাদ হোসেন এর বাড়িতে বাকই উত্তর ইউনিয়নে ৩৫০ পরিবার সহ প্রত্যেক ইউনিয়নে ২ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি পরিবারের ইফতার সামগ্রীর মধ্যে ১কেজি খেজুর,১ কেজি চনা,১কেজি,বুটের ডাল,১কেজি পেয়াজ,১কেজি সয়াবিন তেল,১কেজি মুড়ি,১ কেজি আলু,১ কেজি চিনি,সরবতের ট্যাং এক প্যাকেট ছিলো।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা হযরত মাওলানা মোঃ আবদুল হাকিম সাহেব। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মজুমদার এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শেখ মোঃ নোমান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ অলি উল্লাহ, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আবদুল হালিম,মুন্না সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে গরীব,অসহায়দের জন্য কাজ করে যাচ্ছে।করোণাকালীন অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা সহ বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রিক বিতরণ,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিজরা আলিম মাদ্রাসার দ্বি-তল ভবন নির্মান,দেশের বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ,মসজিদ,মাদ্রাসা সহ হিন্দু ও বুদ্ধ উপসনালয়গুলোতে সহায়তা প্রদান,গরীব ছাত্র -ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান,গরীব রোগীদের চিকিৎসা প্রদান, এলাকার রাস্তা – ঘাট সংস্কার কাজ করা, ঘর-বাড়ী পুড়ে যাওয়া অসহায়দের নগদ অর্থ প্রদান, খেলাধুলায় বিশেষ অবদান সহ আত্ম মানবতার সেবায় প্রতিনিয়ত মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসেন একজন রেমিট্যান্স যোদ্ধা।সমাজ সেবায় এমন দৃষ্টান্ত মূলক অবদান রাখায় হাজী মোঃ ফরহাদ হোসেন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Leave a Reply