শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেফতার ৫

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সিগঞ্জে গণপিটুনিতে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫
মুন্সিগঞ্জের লৌহজংয়ে সরকারি কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির অপবাদে গণপিটুনিতে জোড়া খুনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনা তদন্তে, উঠে আসা জড়িতদের নাম ও পরিচয় শনাক্ত করে এবং দায়ের করা মামলার সূত্র ধরে অভিযুক্ত ৫ জনকে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবিরভ

গ্রেফতাররা হলেন—ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০) স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়। পরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে গণপিটুনিতে নিহত সানারুলের মা রোকসানা বেগম বাদী হয়ে ৯ জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতসহ সর্বমোট ২৯ জনকে আসামি করে লৌহজং থানায় মামলাটি করেন।

 

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, ঘটনার প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে নিহত দুজন হাতে না নাতে ধরা পড়েছে— এমন কোনো তথ্য ও প্রমাণ পুলিশ পায়নি। নিহতদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে চুরির অপবাদ দিয়ে উত্তেজনার সৃষ্টি করে গণপিটুনি দেওয়া হয় ওই দুই ব্যক্তিকে। এরপর তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহতদের ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com