শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাটগ্রামে মহাসড়কে জায়গায় দখলে নিয়ে স্থাপনা তৈরির অভিযোগ. 

পাটগ্রামে মহাসড়কে জায়গায় দখলে নিয়ে স্থাপনা তৈরির অভিযোগ. 

লালমনিরহাট সংবাদ দাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে ওই এলাকার  আহসান হাবিব (মন্জুর) বিরুদ্ধে।
জানা গেছে বাউরা বাজারের ১ কিলোমিটা দুরে বুড়িমারী মহাসড়কের সরকারি  জায়গায় স্থাপনা তৈরির কাজ চলমান রেখেছেন আহসান হাবিব মন্জু যদিও  মহামান্য হাইকোর্ট এর নির্দেশ আছে মহাসড়কে ১০ মিটার দুরে স্থাপনা তৈরি করতে হবে। সেই নির্দেশ কে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে বুড়িমারী মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা তৈরি করা হচ্ছে।
 অথচ এ ব্যাপারে নির্বিকার সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা। ফলে কোনো রকম বাধা না থাকায় আহসান হাবিব মন্জু উক্ত স্থাপনা নির্মাণ চলমান রাখছেন। সচেতন এলাকাবাসী এর প্রতিবাদ করলেও থামছে না এই অবৈধ দখল কার্যক্রম। তাদের অভিযোগ প্রশাসনকে ম্যানেজ করেই এভাবে সরকারি সম্পত্তিতে বেআইনি কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি উপজেলার বাউরা  ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, বাজারের পূর্ব পাশের ১ কিলোমিটার দূরে মহাসড়কের সরকারি জমিতে একটি গোডাউন ঘরের অফিস কক্ষ  নির্মাণ করছেন ওই প্রভাবশালী স্থানীয় ব্যবসায়ী মন্জু।
মন্জু দাবি করেন, ‘এভাবেই বাজারে অনেক দোকানঘর গড়ে উঠেছে। সেগুলো যদি অবৈধ না হয় তাহলে আমারটা কেন অবৈধ হবে? যদি অবৈধই হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু গত একমাস যাবত ঘরটি তৈরির কাজ চলছে, কেউ তো আসেনি আমাকে বাধা দিতে।’
তিনি আরো বলেন প্রশাসন এসেই বাধা দিয়ে বন্ধ করে দিতো অথবা আইনগত ব্যবস্থা নিতো। কিন্তু কেউ তো আসেনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে। সাংবাদিকদের এখানে কী?’
বাউরা ইউনিয়নের তহশিলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে আসতে বলেছি তিনি বন্ধ করেননি। সহকারী কমিশনার (ভূমি) কে রিপোর্ট করেছেন কিনা এবিষয়ে তিনি কোন উত্তর দেননি।তিনি বলেন কেউ সাক্ষী হলে, প্রয়োজনে নোটিশ দিয়ে এবং মামলা করার মতো আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিষয়টি নিয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তানভীর হোসেন এর সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com