শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান



চাঁপাইনবাবগঞ্জ ফোরাম -ঢাকা’র উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র সহ-সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেনর সভাপতিত্বে বুধবার (১১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ মিজানুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি-ঢাকা’র সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি-ঢাকা’র সহ-সভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র সেক্রেটারি এডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলী আহমেদ মাবরুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইন সম্পাদক শামিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইটি সম্পাদক মোহাইমেনুল ইসলাম অন্তর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম প্রমুখ।

সভা শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ড. মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com