মোঃ জসিম সরকার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোমিন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোমিন মিয়া উপজেলার কোচাশহর ইউনিয়নের গেন্দা মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে স্কুল ছাত্রীকে সুকৌশলে ডেকে নিয়ে মোমিন মিয়া ধর্ষণ করে। তারপর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায়। পরে এলাকার লোকজন ঘটনার সত্যতা পেয়ে মোমিন মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। এদিকে, মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে মোমিন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ সংক্রান্ত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply