শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সৌদি আরবে ঈদ শুক্রবার, বাংলাদেশে কবে?

সৌদি আরবে ঈদ শুক্রবার, বাংলাদেশে কবে?

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদির বাসিন্দারা।

 

খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশে ঈদ কবে?

ঈদ কবে উদযাপিত হবে, তা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরদিন বাংলাদেশে উপযাপিত হয় মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসেবে ধরে নেওয়া যায় বাংলাদেশে ঈদুল ফিতর শনিবার উদযাপিত হচ্ছে। এ বিষয়ে দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়।

 

এর আগে তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে তুরস্ক ও অস্ট্রেলিয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। এছাড়া সিঙ্গাপুরে ঈদ উদযাপিত হবে আগামমী শনিবার (২১ মার্চ)।

তুরস্কে ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

অন্যদিকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়া জুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সিঙ্গাপুর জানিয়েছে, সেখানে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার তাদের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

তুরস্ক ও সিঙ্গাপুরে রমজানের ২৮তম দিন হিসেবে বুধবার গণনা করা হয়েছে এবং ঐতিহ্যগত চাঁদ দেখার পদ্ধতির পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com