শাহজালাল টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
ময়নাতদন্তে রাহুলের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
টাঙ্গাইলে সখীপুরে সড়ক দুর্ঘটনায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী কামিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিদুয়ান ইসলাম সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রিদুয়ান তাঁর বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাঁকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply