শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ মার্চ) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটনের বাড়ি রংপুর জেলায়। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গাড়ির একটি শো-রুমের কর্মচারী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে লিটনের পূর্ব বিরোধ ছিল। শনিবার (৪ মার্চ) ওই গ্রুপের সঙ্গে লিটনের ঝগড়াও হয়। রোববার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে সোনারগাঁয়ের রতনপুর এলাকায় দুর্বৃত্তরা লিটনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশপাশের লোকজন লিটনের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত লিটনের শ্বশুর আব্দুর রউফ অভিযোগ করেন, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে তার কোনো বন্ধুর শত্রুতা ছিল। ধারণা করছি, তারাই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

 

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ জানান, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্তের পর নিশ্চিত হতে পারব। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com