শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ এপ্রিল

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক/ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর মোহাম্মদপুরে নয়জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৫ এপ্রিল। বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।

আজ অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য থাকলেও প্রসিকিউশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাননি বলে জানান আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। পরে আদালত অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন।

 

এ বিষয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান সাংবাদিকদের বলেন, প্রসিকিউশন আসামিপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেনি। এ কারণে শুনানি হয়নি। আমরা শুধুমাত্র ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগের কপিই পেয়েছি। বাকি ডকুমেন্টসও আমরা প্রসিকিউশনের কাছে চেয়েছি। আশা করি আগামী তারিখের আগেই পাবো।

এ মামলার মোট আসামি ২৮ জন। তাদের মধ্যে রয়েছেন—সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

আসামিদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন—নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

এর আগে, গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই গণআন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংসতা চালায়। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে গণআন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকতসহ নয়জন শহীদ হন। আহত হন আরও অনেকেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com