শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি

জয়পুরহাট জেলা প্রতিনিধি,

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও আইনি সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি সার্কিট হাউস হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আইনগত সহায়তা বিষয়ক মেলা পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

 

এ সময় আরও বক্তব্য রাখেন— পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, নারী ও শিশু আদালতের বিচারক হালিমা মন্ডল ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) ফয়সাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বিগত ০১ বছরে জয়পুরহাটে মোট ৬৯৩টি প্রি-কেইস এডিআর, ৮৭টি পোস্ট-কেইস এডিআর, ১১২৪টি আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। আপোষ মিমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের টাকা উত্তোলন অর্থের পরিমাণ ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা মাত্র। এছাড়াও প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে ৬৯৯ মামলায়।

 

সরকারি আইনি সেবা প্রদানের বিষয়ে ব্যাপক ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০১৩ সালে মন্ত্রিসভার বৈঠকে আইনগত সহায়তা আইন, ২০০০ কার্যকরের তারিখ ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস ঘোষণা করা হয়। জাতীয়ভাবে দিবসটি পালনের মাধ্যমে আইনগত সহায়তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতাবৃদ্ধি পেয়ে চলেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com