শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২

পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে বিষধর সাপের কামড়ে স্নেহা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে, বিষাক্ত সাপের কামড়ে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকায় মারুফ হোসেন (১৪) নামে এক শিকার্থীকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গত বুধবার (৬ মে), পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে স্নেহা (৬) নামে এক শিশু বিকেলে বাড়ির উঠানে খেলতে গেলে একটি বিষধর সাপ ছোবল মারে। এতে ঐ শিশুটিকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। স্নেহা ৯ নং ওয়ার্ড ককোয়াবাড়ি এলাকার শামীম হোসেনের মেয়ে।

পরের দিন বৃহস্পতিবার (৭ মে), বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকায় বিষধর সাপের কামড়ে মারুফ হোসেন নামে এক শিক্ষার্থী অসুস্থ হলে পরিবারের লোকজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় আরেকটি শিশুকে বিষধর সাপ কামড়ের খবর আসে। ফলে পুরো উপজেলায় সাপ কামড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার সচেতন মহল বলছে, সাপের কামড়ে আহত ব্যক্তিকে আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে কবিরাজ, ওঝা দিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করে, এতে রোগী মৃত্যুর ঝুঁকি বাড়ে।

পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবর বিন আফসার বলেন,পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত সাপের কামড়ের এন্টিভেনম মজুদ, সচেতনতা বৃদ্ধি, নিজেকে সতর্ক রাখা এবং অন্যজনকে সতর্ক করার আহবান জানান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় জানান, সাপ কামড়ের ঔষধ বা প্রতিষেধক এন্টিভেনম পাটগ্রাম উপজেলা হাসপাতালে রয়েছে। তবে, সাপ কামড়ের রোগীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসলে রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা বিষধর কি-না নিশ্চিত হয়ে চিকিৎসা দিলে রোগী শতভাগ সুস্থ্য হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কবিরাজ বা ওঝা দিয়ে চিকিৎসা করে দেরিতে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকের কিছুই করার থাকে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com