শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চলচ্চিত্রের মাহিয়া মাহির মামলার বিষয়ে যা বললেন আইজিপি

চলচ্চিত্রের মাহিয়া মাহির মামলার বিষয়ে যা বললেন আইজিপি

নিজস্বপ্রতিবেদক
সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি জামিনে মুক্তি পান। অন্তঃসত্ত্বা মাহিকে এভাবে গ্রেপ্তার ও কারাগারে নেওয়ার সমালোচনা করেছেন তার সহকর্মীরা।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আপনারা জেনেছেন উনি জামিন পেয়েছেন। আমি এটুকু বলতে পারি যেহেতু মামলা হয়েছে, কারও প্রতি কোনো অন্যায় হবে না। এটা আমরা নিশ্চিত করব।

এর আগে, গত ১৭ মার্চ ভোরে সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে এসে মাহিয়া মাহি তার স্বামী রাকিব সরকারের একটি গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, ‌‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নজরুল ইসলাম প্রতিপক্ষের কাছ থেকে দেড় কোটি টাকা ঘুষ নিয়ে তাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন।’ পরদিন ১৮ মার্চ দেশে ফিরলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিমানবন্দর থেকেই মাহিকে গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com