শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাসপাতাল থেকে ভুয়া নার্স আটক

হাসপাতাল থেকে ভুয়া নার্স আটক

জয়পুরহাটপ্রতিনিধি:
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পূর্ণিমা ওরফে তুলি (২০) নামে এক ভুয়া নার্সকে থানায় সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালের ভিতর থেকে স্টাফ নার্সের পোশাক পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। আটক তুলি সদর উপজেলার গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে। বর্তমানে থানার সামনে বারিধারা কালাম টাওয়ারের ভাড়াটিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সিনিয়র স্টাফ নার্সের পোশাক পরিহিত অপরিচিত এক নার্স হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করে। এ সময় তার গতিবিধি সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের।হাসপাতালে কর্মরত নার্সরা তাকে জিজ্ঞাসা করলে তুলি জানায়, সে নতুন এসেছে। তার কথা বার্তায় অসংগতি মনে হলে তাকে উপসেবা তত্ত্বাবধায়কের রুমে নিয়ে থানায় খবর দেন। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে জানায় সদর উপজেলার ভাদশা গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে পূর্ণিমা ওরফে তুলি। সে কোনো নার্স নয়। এ সময় হাসপাতালের অনন্য নার্সদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নাজমা খাতুন জানান, বিভিন্ন সময়ে শোনা যায় হাসপাতালে শিশু, ওষুধ, মোবাইলসহ অনেক কিছু চুরি হয়। এদের মতো ভুয়া ও প্রতারকরা আমাদের চোখকে ফাঁকি দিয়ে এসব করে আমাদের দুর্নাম হয়, আমারা তার শাস্তি চাই।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম জানান, প্রতারক নার্স পরিচয়দানকারী সে কোনো নার্স নয়। সে মূলত উদ্দেশ্যমূলকভাবে হাসপাতালের দামি ওষুধ, মোবাইল, টাকা পয়সা বা কোনো জিনিস সুবিধাজনক সময়ে চুরি করার জন্য এসেছিল বলে প্রাথমিক ধারণা করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় সে বগুড়া কোনো ক্লিনিকের ডাক্তারদের সঙ্গে পরিচয় থাকার সুবাদে নিজেকে নার্স পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রতারণা করে থাকে। তুলি আক্তারের মূলত কোনো পেশা নেই। এ ঘটনায় তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com