শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতীয় জাল রুপি ও টাকাসহ গ্রেফতার ৪

ভারতীয় জাল রুপি ও টাকাসহ গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি, টাকাসহ প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৪৪ হাজার ভারতীয় জাল রুপি এবং ৬ লাখ ৯২ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহীম খান।

সংবাদ সম্মেলনে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) রেজওয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মাজহারুল ইসলাম ওরফে সবুজ (২৫), মো. ছামিউল ইসলাম (৩০), মো. খোরশেদ আলম ওরফে গিট্টু (৩২) ও মো. ছালেক (২৭)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাজহারুল ইসলাম ওরফে সবুজের হাতে থাকা শপিং ব্যাগে রাখা ১ লাখ ৭০ হাজার ভারতীয় জাল রুপি, ২ লাখ ২০ হাজার জাল টাকা এবং ছামিউল ইসলামের পরনের লুঙ্গির পেছনের অংশে গোঁজা অবস্থায় জাল ১ লাখ ৩০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, জাল টাকা ও জাল রুপি প্রধানত ঢাকা জেলার আশুলিয়া এলাকায় আলাউদ্দিন তৈরি করে এবং তার সহযোগী খোরশেদ আলম ওরফে গিট্টু ক্রেতাদের কাছে সরবরাহ করে। পরে রাতে অভিযান পরিচালনা করে গিট্টু ও ছালেককে গ্রেফতার করা হয়। এসময় গিট্টুর কাছ থেকে ১ লাখ ৭৪ হাজার ভারতীয় জাল রুপি এবং ২ লাখ ৫২ হাজার জাল টাকা পাওয়া যায় এবং অপর আসামি ছালেকের দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির পেছনে গোঁজা অবস্থায় ১০ হাজার জাল টাকা জব্দ করা হয়।

উপ-কমিশনার আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে চক্রটি সারাদেশে জাল নোট তৈরি ও সরবরাহ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় জাল টাকা বিক্রির জন্য একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com