শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারী ডিমলায় বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

নীলফামারী ডিমলায় বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

মোঃ গোলাম রাব্বানী

নীলফামারীর ডিমলা উপজেলায় বাবা-মায়ের অভিযোগে জহির উদ্দিন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার(৯ এপ্রিল) বিকালে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় এ রায় দেন। সাজাপ্রাপ্ত জহির উদ্দিন উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের আনছার আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বেলায়েত হোসেন জানান, জহির দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। সে মাদক সেবন করে মাঝে মধ্যেই মাকে মারধর করাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার ও জনসাধারণের শান্তি বিনষ্ট করায় তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে মা-বাবাই তার বিরুদ্ধে অভিযোগ করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাবা আনছার আলী ও মা জরিনা বেগম এলাকাবাসীর সহযোগিতায় ছেলে জহির উদ্দিনকে অভিযোগসহ পুলিশের হাতে তুলে দেয়। তিনি আরও বলেন, ডিমলা থানার এসআই কামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স মিলে মাদকাসক্ত আসামি জহিরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তিন বছরের বিনাশ্রম কারাদন্ড দেন এবং বিকেলে তাকে জেলার জেল হাজতে প্রেরণ করা হয়েছে হয়। এসময় ছেলের বিনাশ্রম কারাদন্ডের রায় শুনে কান্নায় ভেঙ্গে পরেন অভিযুক্ত মাদকাসক্ত জহির উদ্দিনের বাবা-মা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com