1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

টাঙ্গাইলে কোয়কা প্রকল্পের NCD রিভিউ মিটিং ও প্রকল্প সম্প্রসারণ বিষয়ে মতবিনিময়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:তানিয়া ইসলাম

কোয়কা প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইল জেলা অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণ প্রকল্পের রিভিউ মিটিং এবং প্রকল্প সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কোয়কা প্রকল্পের কর্মকর্তা ডা. লিম প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালে রোগী আসার পর ধাপে ধাপে কীভাবে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণ প্রকল্পের রিভিউ মিটিং ও প্রকল্প সম্প্রসারণবিষয়ক এ মতবিনিময় সভা দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। এ কারণে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে এসব রোগের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা. আবু জাফর এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম।
সভায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন। মি. লিপস মৃ-এর সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..