মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ সুজিত পাশী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।সে চাম্পারায় চা বাগানের সরিষাবিল গ্রামের মৃত জগন্নাথ পাশীর ছেলে।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস ও অনিক দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান চালিয়ে সুজিত পাশীকে আটক করেন।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সুজিত পাশীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসতঘরে তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে Master’s Blender’s Signature Premier Grain Whisky নামের ৪ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজিত জানায়, ভারত সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে সে স্বীকার করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান,এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা ূায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply