1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিপুল নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা ও মাছ অবমুক্ত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ও মাছ অবমুক্ত
সিরাজগঞ্জ রতনকান্দি হাটে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি হাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।

অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বিক্রয়ের অপরাধে দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় আনুমানিক ২৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৩টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

 

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, মোবাইল কোর্টে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন। মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..