আবুল কালাম আজাদ
তুচ্ছ ঘটনায় নিয়ে বাল্করের বিষয়কে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া উপজেলাতে চুরিকাঘাতে আজিজুর রহমান (৩০) নামের এক চিংড়ি ঘের কমর্চারী নিহত হয়েছেন ।
মঙ্গলবার (২ মে) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের নতুন ঘোনা চিংড়ি ঘের এলাকায় এ ঘটনা ঘটেছে। আজিজুরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
নিহত মোঃ আজিজুর রহমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদ এর ছেলে। অপরদিকে অভিযুক্ত ঘাতক ইসহাক ও নতুনঘোনা নামক চিংড়ি ঘেরটির মালিক জমির উদ্দিনের বাড়ি চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার সকাল পর্যন্ত থনায় এখনো কেউ এজাহার দেয়নি পুলিশ জানায়।
নিহতের পরিবার সদস্য ও প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানান, ঘের কর্মচারী আজিজুর রহমান স্থানীয় মোহাম্মদ এহেছানের চিংড়ি ঘেরের কাজ করতেন।
এদিন রাত আনুমানিক আটটার দিকে নিজ বাড়ি থেকে কর্মস্থল চিংড়ি ঘেরে যাচ্ছিলেন। ওইসময় নতুন ঘোনা এলাকায় পৌছালে ঘেরের মালিক জমির উদ্দিনের কর্মচারী মোহাম্মদ ইসহাক তাকে গতিরোধ করে আগের দিন নিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক বাল্ব এখন দিতে বলে।
এসময় একপর্যায়ে আজিজুর রহমান কিছুক্ষণ পরে বাল্বটি এনে দেবে জানালেও অভিযুক্ত ঘের কর্মচারী ইসহাক রাগান্বিত হয়ে উঠে। ওইসময় দুইজনের মধ্যে বাগবিডন্ড ও তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্ষায়ে অভিযুক্ত কর্মচারী ইসহাক ঘেরের বাসা থেকে ছুরি নিয়ে এসে আজিজুর রহমানের পেটে ঢুকিয়ে দেয়। শোরগোল শুনে ঘটনাস্থলে
স্থানীয় লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় আজিজুর রহমানকে উদ্ধার করে রাত আনুমানিক নয়টার দিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত্যু ঘোষণা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)চন্দন কুমার চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনার জের ধরে তর্কাতর্কির জেরে চিংড়ি ঘের কর্মচারীকে ছুরিকাঘাত করা হয়েছে।
ওসি চন্দন কুমার বলেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার সকাল পর্যন্ত এজাহার দেযনি কেউ। ঘাতককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
Leave a Reply