শিরোনাম :
দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারমহেশখালী শিশু গৃহকর্মীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন সুমা: র‌্যাব

কক্সবাজারমহেশখালী শিশু গৃহকর্মীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন সুমা: র‌্যাব

কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের চকরিয়ায় মহেশখালীর এক শিশু গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামি গৃহবধূ সুমা আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমা এতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগে জানা যায়, গত ১০ মে চকরিয়ার বাসিন্দা কামাল হারুনের স্ত্রী সুমা আক্তার গৃহকর্মী হিসেবে কাজ করা মহেশখালীর ঘটিভাংগা এলাকার মিফতাহ মণিকে (১০) নির্যাতন করেন। এতে সে মারা যায়। ঘটনার পর লাশ স্বামীর সহযোগিতায় ডিপ ফ্রিজে রেখে দেন। শিশুটির পরিবারকে জানানো হয়, ডায়রিয়ায় তার মৃত্যু হয়েছে।

পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গত ১১ মে মহেশখালীতে পাঠিয়ে দিয়ে হারুন ও তার স্ত্রী পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা শিশুর শরীরে আঘাতের চিহ্ন এবং লাশ ফ্রিজে রাখার আলামত পেয়ে চকরিয়া থানায় বিষয়টি জানান। এ ঘটনায় মণির বাবা মো. সৈয়দ নুর চকরিয়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-১৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। একপর্যায়ে শনিবার কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া থেকে প্রধান আসামি সুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী কামাল হারুন ঘটনার পর থেকে পলাতক।

র‌্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার সুমা চকরিয়ার কাকরা ইউনিয়নের হাজিয়ানপাড়ার বাসিন্দা। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com