1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: ‎সংস্কৃতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, নারী স্বাবলম্বী হলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই স্বাবলম্বী হয়ে ওঠে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের সম্মানিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে নারীদের ওপর পুরুষ সদস্যরা নানাভাবে নির্যাতন করেন, জিম্মি করে রাখেন। যৌতুকের জন্য কিংবা শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য নানা অজুহাত দেন। সেক্ষেত্রে ফ্যামিলি কার্ড নারীদের জন্য সেফগার্ড। পরিশ্রমী নারী যারা আছেন, এই আড়াই হাজার টাকা জমিয়ে একটা পরিবারকে স্বাবলম্বীর দিকে নিয়ে যেতে পারবেন।

‎মন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সরকারের এই কর্মসূচির মূল লক্ষ্য।

দেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, কৃষকদের জন্য কৃষিকার্ড চালু করা হয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে সরকার।

জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, পুলিশ সুপার মো. রুহুল কবির খান, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..