1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সাতক্ষীরা তারেক রহমান প্রতিশোধের রাজনীতি করেন না : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের রাজনীতি করেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

একটি রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের রাজনীতি করেন না। গত ৫ আগস্ট একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক রহমান জানিয়েছিলেন, তার ওপর যারা নির্যাতন করেছেন, লাখ লাখ নেতাকর্মীর ওপর যারা নির্যাতন করেছেন, উনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। কিন্তু উনার এ কথা মাথায় এলে চোখ বুজে চিন্তা করেন উনার মা বেঁচে থাকলে, ভাই বেঁচে থাকলে তাদের যদি জিজ্ঞাসা করতেন, তারা নির্দ্বিধায় উত্তর দিতেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করো, প্রতিশোধ নয়। এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে সেই কারণে প্রধানমন্ত্রী প্রতিশোধের রাস্তায় হাঁটেননি।

তিনি বলেন, অনেকে বলেছেন দল ক্ষমতায় এসেছে কী পেলাম! বাড়িতে ঘুমাতে পারতেন না, এখন তো ঘুমাতে পারছেন। অনেকের বিরুদ্ধে মামলা ছিল, হামলা মামলায় জর্জরিত ছিলেন। সেগুলো তো সরে গিয়েছে। দেশ ছেড়েছিলেন, এখন দেশে এসেছেন। আপনার কাছে এটা একটা পাওনা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা আপনাদের বলেছে ধানের শীষে ভোট দেওয়ার দরকার নেই, তাদের বয়কট করুন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি বিথিকা বিনতে হোসাইন, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্র বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..