1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ রাসেল মিয়া
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রোগী ও তাঁদের স্বজনদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন এবং সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনজুড়ে অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। সম্পূর্ণ ধোঁয়া নিরসনের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..