শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কর্ম দোষেই ফিরোজায় নিঃসঙ্গ দিন কাটছে খালেদার

কর্ম দোষেই ফিরোজায় নিঃসঙ্গ দিন কাটছে খালেদার

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর গুলশানের বাসভবন ফিরোজায় নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হওয়ায় প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হতে পারছেন না তিনি।

এদিকে ঘরোয়াভাবে দলের কিছু কর্মকাণ্ড করতে চাইলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নিজ সন্তান তারেক রহমানের জন্য তাও করতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদার এ নিঃসঙ্গ অবস্থার জন্য সমস্ত দায় তার নিজেরই। কেননা তারেক রহমানের হাতে দলের ক্ষমতা তিনিই তুলে দিয়েছেন।

খালেদার ঘনিষ্ঠ এক বিএনপি নেতা জানান, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর বাসায় ফিরে আসলেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না।

তিনি বলেন, দুর্নীতির মামলায় জেলে যাওয়ার পর তারেক রহমান দলের সব দায়িত্ব হাতে নেন। এরপর খালেদার জেলে থাকার সুযোগে দলের সব কমিটিতে নিজের অনুসারীদের বসিয়ে বিএনপিতে একক রাজত্ব কায়েম করেছেন তারেক। এরপর সরকার বিশেষ বিবেচনায় দণ্ড স্থগিত করে বাসায় থাকার অনুমতি দিলেও তারেকের বাধার কারণে বিএনপির কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না খালেদা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাসায় একা বসে থাকতে থাকতে হতাশা ঘিরে ধরেছে খালেদাকে। এক সময় বড় বড় মন্ত্রী-নেতারা তার কথায় ওঠবস করত, হাজার হাজার মানুষ তার নামে স্লোগান দিত, কিন্তু এখন পাশে কেউ নেই। এসব কথা ভেবে বিষণ্ণ হয়ে পড়ছেন খালেদা জিয়া।

এক সময় খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করা বিএনপির এক সিনিয়র নেতা বলেন, আমি কিছুদিন আগে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। তারেক রহমানের ওপর ভীষণ ক্ষুব্ধ তিনি। তার আজকের এ খারাপ অবস্থার জন্য তারেককে দায়ী করে ম্যাডাম বলেছেন, তারেকের যদি একটু লাগাম ধরতে পারতাম, তাহলে আজকের এ খারাপ দশায় পড়তে হত না। ছিলাম প্রধানমন্ত্রী, এখন জেল খাটছি। সব দোষ এ কুলাঙ্গারটার। তার যত অপকর্মের জন্য এখন আমাকে সাজা পেতে হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com