মোঃ মিজানুর রহমান :
ভালুকা উপজেলার বাহারতার মোড়এলাকায় মাইক্রোবাসের সাথে দুটো অটো রিক্সার ত্রিমূখি সংঘর্ষে তিনজন নিহত ও আহত সাতজন।২০শে সেপ্টেম্বর সকালে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশের মারফত জানা যায় বিপরীতমুখী থেকে আসা সিএনজি চালিত অটোরিকসা আরেকটি রিকসা কে দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে যান ২টি চুরমার হয়ে যায়। এলাকাবাসীর আহতদের কে ভালুকা সদর হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে ২জনের অবস্থা খারাপ হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে ভালুকা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে যানবাহন স্বাভাবিক করেন।
পুলিশ সূত্রে জানা যায় ময়না তদন্ত শেষে নিহতদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনটি যানবাহন পুলিশ বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।