1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় নারায়ন ডহর গ্রাম শিশুকে নিয়ে ফেসবুকে গুজব, ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন মা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

*ময়মনসিংহ ব্যুরো চিফ প্রতিনিধি:*মোঃ রাসেল মিয়া

নেত্রকোনার পূর্বধলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।

তবে ওই শিশুটির মা ধর্ষণের অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত সত্য যাচাই না করেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার শিশু কন্যাকে নিয়ে ধর্ষণের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে এবং শিশুটির ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত।

শিশুটির পরিবারের দাবি, এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণায় একটি শিশুর সম্মান ও নিরাপত্তা চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জানান, কোনো ধরনের সত্যতা যাচাই না করে ফেসবুকে শিশুকে জড়িয়ে এ ধরনের গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..