1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মিছিলের নেতৃত্ব দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জি এস জিন্নাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..