শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিয়ার মরণোত্তর বিচার করতে হবে : নিখিল

জিয়ার মরণোত্তর বিচার করতে হবে : নিখিল

 

নিজস্ব প্রতিবেদক

শনির আখড়ায় যুবলীগের খাদ্যদ্রব্য বিতরণ

যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডে খুনি জিয়াউর রহমান জড়িত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কারণে খুনি জিয়ার মরণোত্তর বিচার করতে হবে। আমরা যুবলীগ জিয়ার বিচার দাবি করছি।

আজ বুধবার রাজধানীর শনির আখড়া দনিয়া বিশ্ববিদ্যালয় মাঠে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ৬২ নং ওয়ার্ড যুবলীগ আয়োজিত বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুবলীগ নেতা নিখিল আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়া খুনিদের পুনর্বাসন করেছেন। রাষ্ট্রক্ষমতা দখল করে ভোগদখল করেছেন। আইন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধ করেছেন। শুধু জিয়া নন, তার উত্তরসূরী বিএনপি-জামায়াতও রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। নিজের স্বার্থে দেশবিরোধী ষড়যন্ত্র করে চলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।
এসময় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা অনুষ্ঠান পরিচালনায় যুবলীগের উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ-সম্পাদক মো. মনিরুল ইসলাম আকাশ, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, সদস্য আসাদুজ্জামান আজম, মুফতি এহসানুল হক মুজাদ্দেদী, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি মোরসালিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু, মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, ৬২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় হয়ে পড়া ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com