শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তারেককে বাদ দিয়ে দল ঢেলে সাজানোর উদ্যোগ বিএনপির

তারেককে বাদ দিয়ে দল ঢেলে সাজানোর উদ্যোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে বাদ দিয়ে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে সম্প্রতি একজন স্থায়ী কমিটির সদস্যদের বাসায় দলের সিনিয়র নেতাদের নিয়ে এ বিষয়ে এক বৈঠক হয়েছে। বৈঠকে স্থায়ী কমিটির প্রায় পাঁচজন সদস্য ছাড়াও এক সময়ের প্রভাবশালী বেশকিছু নেতা উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে নেয়া সিদ্ধান্তের বিষয়ে সূত্র জানায়, দলে আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রয়োজন নেই। খালেদা জিয়া তার কৃতকর্মের শাস্তি ভোগ করলেও তিনি যে দল পরিচালনা করতে পারবেন না- এ রকম কোনো বিধান বিএনপির গঠনতন্ত্রে নেই। কাজেই খালেদা জিয়াই চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৈঠকে সিদ্ধান্ত আসে, দল পুনর্গঠন এবং স্থায়ী কমিটির সদস্যদের যে শূন্য পদ রয়েছে- তা পূরণ এবং নতুন মহাসচিবের ব্যাপারে খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। যেহেতু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আপাতত অনুমতি দেওয়া হচ্ছে না, এ জন্য স্থায়ী কমিটির এক সদস্যকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

করোনার কারণে কোনো এক সময় সুযোগ বুঝে দলের সাংগঠনিক বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন বিএনপির সিনিয়র নেতারা। সেখানে খালেদা জিয়া যাকে মহাসচিব হিসেবে মনোনীত করবেন এবং যাদেরকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করতে নির্দেশ দেবেন কেবল তাদেরকেই রাখা হবে।

আরো জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি পর্যন্ত দলের কাউন্সিল দরকার নেই। খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দল চলবে। খালেদা জিয়ার মামলাগুলো এখন দ্রুত নিষ্পত্তির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। সেজন্য কোর্টে খালেদার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করা হবে এবং সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com