1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

নুরুল আলম সিকদার,

কক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার আনজুমানপাড়া সীমান্তের ফাইস্যাখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—উখিয়ার নলবনিয়া বুছারগুনা গ্রামের নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া ফাইস্যাখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।
পরে তাদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..