সিলেটপ্রতিনিধি:
সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৮জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে যথারীতি রুটিন মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[৩] এ বিভাগের স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এদিকে সিলেট বিভাগ ছাড়া মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড ও অন্য সাধারণ ৮টি বোর্ডের পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি ৩০ জুন থেকেই অনুষ্ঠিত হবে।
[৪] বাংলাদেশ আন্ত:শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।
[৫] দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের সঙ্গে সিলেট বোর্ডের প্রশ্নপত্রের মিল না থাকায় কোনো ঝামেলা নেই। তবে বিপত্তিতে পড়েছে মাদরাসা ও কারিগরি বোর্ড। কারণ সারাদেশে আলিম পরীক্ষা ও এইচএসসি (বিএম ও বিএমটি) পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের মিল রয়েছে। চলতি বছর সিলেট বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮২ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী রয়েছেন। সূত্র: আরটিভি অনলাইন
[৬] প্রসঙ্গত, পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে সিলেট। প্লাবনে তলিয়ে গেছে বিভাগের সবকটি জেলার বেশিরভাগ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন বিভাগের প্রায় ১৬ লাখ বাসিন্দা। এ অবস্থা বিবেচনায় বিভাগটিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।
Leave a Reply