1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

দীপক শর্মা

আজ ৯ অক্টোবর ২০২৬ খ্রি. ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার ০৫ নং বিটের বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।

পরবর্তীতে নেকমরদ আলীমুদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, বিট পুলিশিং হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে এলাকার অপরাধ প্রবণতা চিহ্নিত করা, অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সমস্যা ও অভিযোগ সমাধানে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..