শিরোনাম :
পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

কুমিল্লাপ্রতিনিধি:
প্রকাশিত হল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় এবারও এগিয়ে মেয়েরা।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ১১টায় কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন চেয়ারম্যান ড. নিজামুল করিম। পরে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয় ফলাফল।

বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ২০২৪ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৬৩ হাজার ৬৩৯ জন ছাত্রী। এর মধ্যে ৪৮ হাজার ৬৫ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ৩২ হাজার ৫৫৮ জন ও ৬৪ হাজার ২৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৭ হাজার ৩৪৭ জন। জিপি-৫ পেয়েছে ২ হাজার ৯৬৮ জন ছাত্র ও, ৪ হাজার ৯৫৪ জন ছাত্রী।

চলতি বছর এই শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন। যা মোট ফলাফলের ৭ দশমিক ০৫৪ শতাংশ।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম জানান, এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ৬ জেলায় শতভাগ পাস করেছে ১০ টি প্রতিষ্ঠান। শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ৪টি। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের পাশের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ এবং ছেলেদের ৬৭ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া ফলাফলে পাসের হার কম হওয়া প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান জানান, এ বছর ইংরেজি ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছে ২১ হাজার ৫৩৮ এবং আইসিটিতে ফেল ১২ হাজার ৮১০ জন। তাই পাসের হার কমে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com