যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোরে ট্রেনের ইঞ্জিনে আগুন, তদন্তে কমিটি গঠন

নাটোরে ট্রেনের ইঞ্জিনে আগুন, তদন্তে কমিটি গঠন

নাটোর প্রতিনিধি;

নাটোরের লালপুরে আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড হয়েছে। তবে এতে কোনো হতাহত হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জামিলুর রহমান বলেন, ইঞ্জিনের সমস্যা থেকে এই আগুন লাগে। এতে কোনো যাত্রীর কোনো প্রকার ক্ষতি হয়নি। ৫ নম্বার লাইনে এই ঘটনা ঘটায় ট্রেন চলাচলে বিঘ্নও ঘটেনি।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে পাকশীর আওতাধীন রাজশাহীর রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ১৮ নম্বর আন্তনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক কর্মচারী ও ট্রেনে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘক্ষণ চলার কারণে ইঞ্জিন উত্তপ্ত হয়ে যাওয়ায় এই Daily JugJugantor
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএস) শাহীদুল ইসলাম বলেন, ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। ঘটনার পর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মিজানুর রহমান জোয়াদ্দারকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে এক কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com