শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হেলেনার পাশের কক্ষেই থাকছেন পরীমনি

হেলেনার পাশের কক্ষেই থাকছেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
হেলেনা জাহাঙ্গীর ও পরীমনি- ফাইল ছবি

সম্পর্কিত খবর
‘জামিনে মুক্তি পেলে পরীমনি পালাতে পারেন’
‘পাগল হয়ে যাচ্ছি’ বলে আদালতে পরীমনির চিৎকার
পরীমনি জামিন পেলে বিঘ্ন সৃষ্টি করতে পারেন: সিআইডি
রিমান্ডে পরীমনি দিয়েছেন ‘গুরুত্বপূর্ণ’ তথ্য
মাদক আইনের মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে শনিবার ফের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত থেকে সন্ধ্যায় তাকে কারাগারে নেয়া হয়। সেখানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার পাশের কক্ষেই আলোচিত হেলেনা জাহাঙ্গীর গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন।
এর আগে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট পরীমনিকে একই কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়। এবারও তাকে আগের ভবনে ফের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে তাকে তৃতীয় দফা রিমান্ড শুনানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মহিলা কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, প্রিজন ভ্যানে করে পরীমনি ঢাকার আদালত থেকে শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কারাগারে পৌঁছেছেন। এর আগে, গত বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছিল। এদিন আদালত পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিআইডি একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত ১৩ আগস্ট আদালতের নির্দেশে পরীমনিকে এ কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল।

গত ৪ অগাস্ট রাতে রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদক উদ্ধারের কথা বলা হয়।

এ মামলায় এর আগে দুই দফায় ছয়দিন রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। দ্বিতীয় দফা রিমান্ড শেষে গত ১৩ অগাস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

অপরদিকে গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরকে একই কারাগারে পাঠানো হলে তাকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার তার পাশের কক্ষেই পরীমনিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com