শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ ফরিদ বাবুল

সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সীমান্ত নিরাপদ রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। বিজিবির মহাপরিচালক বলেছেন অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করলে সব বাংলাদেশি নিরাপদ।’

শনিবার দুপুরে কক্সবাজারে উখিয়ায় বিজিবির ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। অন্য দেশের সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘যদি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হয়, তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হতে পারে বিজিবি।’

বিজিবি সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিলে। এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো।’

জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com