শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বনানীতে গাড়িচাপায় নারী নিহত, সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে গাড়িচাপায় নারী নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

বনানীতে গাড়িচাপায় এক নারী নিহতের ঘটনায় চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

পোস্টে আরো বলা হয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউ টার্নের প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ ও গুলশান-১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com