শিরোনাম :
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চট্টগ্রাম স্বল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা, স্থবির নগরজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্বপ্রতিবেদক:

গভীর রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বস্তিবাসী বাধ্য হয়ে শূন্য হাতেই ঘর ছেড়ে আশ্রয় নেয় ফাঁকা স্থানে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টা ২০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১২ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন। বলেন, আগুনের খবর পেয়ে দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট। আগুনের ছড়াতে থাকায় এরপর একে একে আরও ৭টি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ট্রান্সমিটারের নিচেই দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে।

হঠাৎ করে আগুন লাগায় বস্তিবাসী, ঘর থেকে বের করতে পারেননি তেমন কোনো মালামাল। শূন্য হাতে জীবন নিয়ে কোনরকমে নিরাপদ আশ্রয় নেন তারা।

তবে আগুনের কারণে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মেলেনি কেউ হতাহত হওয়ার খবরও। তদন্ত কমিটির রিপোর্ট পেলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com